ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম প্রায় দুই শতাংশ বেড়েছে। হ্যারিকেন ফ্রান্সিনের প্রভাবে উৎপাদন নিয়ে উদ্বেগের জেরে মূলত দাম বেড়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭১ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে অক্টোবরের জন্য ওয়েস্টে টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ২৬ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের সেশনেও দুই বেঞ্চমার্কের দাম বাড়ে দুই শতাংশের বেশি। কারণ হ্যারিকেন ফ্রান্সিনের আঘাতের পর মেক্সিকো উপসাগরের অফশোর প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যায় এবং শোধনাগারের কার্যক্রমও ব্যাহত হয়।
ইউবিএস বিশ্লেষকরা জানিয়েছেন, হ্যারিকেন ফ্রান্সিনের কারণে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হতে পারে। এতে সেপ্টেম্বরে মেক্সিকো উপসাগরে দৈনিক ৫০ হাজার ব্যারেল কম উৎপাদন হবে।
মেক্সিকো উপসাগরে প্রায় ৩৯ শতাংশ তেল ও প্রায় অর্ধেক প্রাকৃতিক গ্যাস উৎপাদন বুধবার অফলাইনে ছিল।
সূত্র: রয়টার্স

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এর ওপর নির্ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের আগামী মুদ্রানীতি নির্ধারিত হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকলে তা সোনার বাজারের জন্য ইতিবাচক হবে।
২ দিন আগে
এদিকে জুলাই মাসের এ মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর পরের সাত মাসের কোনোটিতেই মূল্যস্ফীতি এত কম ছিল না।
৩ দিন আগে
বিএনপি সরকার গঠনের পর তা সংশোধন করে ‘ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬’ করা হয়। ওই আইনে ১৮ক ধারা সংযোজন করা হয়। এই ধারার মাধ্যমেই রেজ্যুলেশনের আওতায় থাকা ব্যাংকগুলোকে সচল রেখে পুনর্গঠন করতে শর্তসাপেক্ষে পুরনো মালিকদের মালিকানায় ফিরে আসার সুযোগ রাখা হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।
৩ দিন আগে
পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে সরকারি কোম্পানি মিল্কভিটা। এর ফলে প্রতি লিটার দুধ এখন ১০০ টাকা থেকে বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত ৫ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে বর্ধিত এ দাম কার্যকর হয়েছে।
৪ দিন আগে