কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ করবে সরকার। বড় অংকের অর্থ ফেরাতে কমিশনও দেওয়া হবে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকখাতে আমাদের দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠেছি। রেমিট্যান্স গত ৬ মাসে গড়ে ২৬ শতাংশ করে আছে। ৬ মাসে এসেছে ৩ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি হয়েছে ২.৫ বিলিয়ন ডলার। আমরা একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছি।
তিনি বলেন, বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে। আগে টাকা দুবাই থেকেই পাচার হয়ে যেত। এখন সুশাসন হওয়ায় টাকা পাচার থেকে রক্ষা পেয়েছি। এখন রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, রেমিট্যান্স বাড়াতে আমলাতান্ত্রিক বেড়াজালে যেন আটকে না রাখি।
সৌদি আরব থেকে দুবাই হয়ে টাকা বাংলাদেশে আসছে। সরাসরি বাংলাদেশে টাকা আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মানুষকে ব্যাংকের ওপর আস্থা বাড়াতে হবে। তাহলেই ব্যাংক ঘুরে দাঁড়াবে। ব্যাংকের টাকা বিদেশে চলে গেছে। সেই টাকা উদ্ধারে বিদেশেরও সহায়তা পাচ্ছি। আমরা বিদেশের আইনজীবী নিয়োগ করতে যাচ্ছি। অবশ্য সেজন্য আমাদের বিদেশের আইনেও টিকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
২ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
৩ দিন আগে