এলপিজি আমদানিতে বড় সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে শিল্প কাঁচামাল হিসেবে এলপিজি আমদানিতে বড় ধরনের নীতি সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এখন থেকে দেশীয় ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে এলপিজি আমদানি করা যাবে।

সরবরাহ সংকটের কারণে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়ে সংকট চলছে এক মাসের বেশি সময় ধরে। আকারভেদে এলপিজি সিলিন্ডারের দাম ৩৫০ থেকে হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

সরকার এলপিজির দাম নির্ধারণ করে দিলেও সেই দরে বাজারে সিলিন্ডার পাওয়া যায় না। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় রান্নার কাজ ব্যাহত হচ্ছে।

এলপিজি সরবরাহ স্থিতিশীল রাখতে আমদানি সহজ করার সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরে গার্হস্থ্য কাজে ব্যবহারের জন্য সিলিন্ডারে ভরা হয়। এলপিজি আমদানির পর সংরক্ষণ, সিলিন্ডারে ভরা এবং সংশ্লিষ্ট পরিচালন কার্যক্রম সম্পন্ন করতে স্থানীয় আমদানিকারকদের অনেক সময় চলে যায়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এলপিজি সরবরাহকারী বা ক্রেতার ঋণের অধীনে আমদানির জন্য যোগ্য একটি শিল্প কাঁচামাল হিসেবে বিবেচিত হবে। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ২৭০ দিন।

এর আগে গত ২৯ ডিসেম্বর জারি করা এক সার্কুলারে শিল্প কাঁচামাল আমদানিতে ২৭০ দিনের ইউজান্স পিরিয়ড (বাকিতে আমদানির পরে মূল্য পরিশোধের সময়) সুবিধা দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি আমদানিকারকরাও একই সুবিধা ভোগ করবেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

বাজুসের বিজ্ঞপ্তির তথ্য বলছে, নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার নতুন দাম পড়বে দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

৩ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

সোমবার (২৫ মে) এশিয়ার বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম (আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড) ৫ শতাংশ কমে ৯৮ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১ দশমিক ৫০ ডলারে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

গত বছরের জুলাই মাসে জুবায়দুর রহমান স্বতন্ত্র পরিচালক হিসাবে ইসলামী ব্যাংকের বোর্ডে নিয়োগ পেয়েছিলেন। জুবায়দুর রহমান চেয়ারম্যানের দায়িত্বে ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

৪ দিন আগে

জেট ফুয়েলের দাম লিটারে কমল ৪০ টাকা

বিইআরসি জানায়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.২৫৬ ডলার কমিয়ে ১.০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

৫ দিন আগে