বন্যা ও বৃষ্টির জন্যই পণ্যের দাম বাড়তি: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পেছনে দেশের বিভিন্ন স্থানে বন্যা ও বৃষ্টিকে দায়ী করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শুক্রবারের টানা বৃষ্টিতে একদিনে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৪০০ টাকা হয়েছে। সব ধরনের সবজির পাশাপাশি পেঁয়াজের দামও উর্ধ্বমুখী।

শনিবার (১৩ জুলাই) টিসিবি অডিটোরিয়ামে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব ও ইপিবি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৮ জেলায় এ সময়ে বন্যা হচ্ছে। এছাড়া সারাদেশে বৃষ্টির কারণে ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এর প্রভাব বাজারেও পড়েছে। পণ্যের দাম কিছুটা বেড়েছে। এটি সাময়িক খুব শিগগিরই স্বভাবিক হবে।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় কী করছে, বন্যা-পরবর্তী কী ব্যবস্থা ও পদক্ষেপ নিয়েছে, আমরা খোঁজ নিচ্ছি। বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের একটি কমিটি রয়েছে। আমরা খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। দ্রুত এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে কী করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, এখন দ্রব্যমূল্য নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনো সিন্ডিকেটের জন্য নয়। আপনারা দেখেছেন, কাঁচাবাজারে বসে পণ্য বিক্রি করার মতো পরিস্থিতি নেই। সারাদেশের মাঠ-ঘাটে পানি, পণ্যের সরবরাহ ঠিকঠাক মতো হচ্ছে না। তারপরও আমাদের নজরদারি থাকবে। আমরা যেকোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছি।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে