প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিনিময়হার আরো বাজারভিত্তিক (নমনীয়) করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ এ পরামর্শ দিয়েছে, কারণ বাংলাদেশ ব্যাংক এখনো বিনিময়হার পুরোপুরি বাজারভিত্তিক করেনি। বরং দেশের ব্যাংকিং সংস্থা পর্যায়ক্রমে বিনিময়হার ঘোষণা করে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) অর্থনীতির আঞ্চলিক পূর্বাভাস দিয়ে অনলাইনে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এসব কথা বলেন।
তিনি বলেন, মুদ্রা বিনিময় হার ‘বাজারভিত্তিক’ করার পদক্ষেপ নিলে বাংলাদেশ আর্থিক হিসাব ভালো হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ফল পাবে।
এর আগে ২০২২ সালের প্রথম দিকে আইএমএফ’র কাছে ঋণের আবেদন করার পর থেকেই পারস্পরিক আলোচনার মাধ্যমে আর্থিক খাতে সংস্কার শুরু করে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ বাড়াতে ঋণ চুক্তিতে আসার পর থেকে আর্থিক খাতের বিভিন্ন নীতি সংস্কারের পরার্ম দিয়ে আসছে আইএমএফ।
গত দেড় বছরের বেশি সময় ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নানামূখী উদ্যোগের মধ্যে রয়েছে বাংলাদেশ। এমনকি আমদানি নিয়ন্ত্রণ করার পরও রিজার্ভ বাড়ছে না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছিলেন, আগামী জুনের মধ্যে বিনিময় হার পুরোপুরো বাজারমূখী হবে। কিন্তু ঘোষণার বাস্তবায়নের কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না।
আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে মুদ্রা বিনিময় হার বাজারমূখী করতে আইএমএফর পরামর্শ আছে চুক্তির শর্তে। গত ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বিনিময় হার নির্ধারণ করে আসছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করেই ডলারের দর র্নিধারণ করে আসছে সংগঠন দুটি। গত জানুয়ারিতে মুদ্রানীতি ঘোষণায় কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, বিনিময় হার বাজারভিত্তিক করার প্রথম পদক্ষেপ হিসেবে এবিবি ও বাফেদার উপর দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আট মাসে আর্থিক হিসাবে ঘাটতি হচ্ছে ৮৩৬ কোটি ডলার। এ ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় চার গুণ বেশি।
অন্যদিকে চলতি হিসাবে ঘাটতি পূরণ করে ইতিবাচক ধারায় ফিরেছে বাংলাদেশ। গত ফেব্রুয়ারি শেষে তা দাঁড়িয়েছে ৪৭৬ কোটি ডলার।
এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি কমছে উল্লেখ করে সংস্থাটি বলছে, নিউইয়র্ক ফেডের সুদহার বৃদ্ধির বিষয়ে দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলোর উচিত হবে বিষয়টিতে সতর্ক থাকা। স্থানীয় পণ্যর মূল্য স্থিতিশীল রাখতে তদারকি করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৪ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে