বাসস

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতে নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে অনেক প্রবাসী করদাতা এ পদ্ধতির সুবিধা ও কার্যকারিতা দেখে স্বেচ্ছায় ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছেন।
আগে প্রবাসী করদাতারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে নানা জটিলতার মুখে পড়তেন, কারণ ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানো হতো কেবল বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই সমস্যা সমাধানে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।
এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ইমেইল ঠিকানা এবং ছবি পাঠিয়ে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় ই-মেইলভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজেই অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর আরও জানায়, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সম্পূর্ণ সহজ ও কাগজবিহীন। এই পদ্ধতিতে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র তৈরি করতে পারবেন এবং আয়কর সনদ প্রিন্ট করা যাবে। ২০২৫-২৬ করবর্ষে ইতোমধ্যে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে, যা করদাতাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে উল্লেখ করেছে এনবিআর।
সংস্থাটি সকল দেশি ও প্রবাসী করদাতাকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে