৫৭ হাজার টাকা ভরিতে পাবেন স্বর্ণ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৮: ৩৪
সোহার গহনা। ছবি: সংগৃহীত

আর দেড় দুই লাখ টাকা ভরিতে স্বর্ণ কিনতে হবে না। ৫৭ হাজার ৩০০ টাকা ভরিতেই কিনতে পারবেন। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মানুষ ২২ ক্যারেট ১৮ ক্যারেটের পরিবর্তে ৯ ক্যারেটের দিকেই ঝুঁকছেন বেশি।

জানা যায়, ২২ ক্যারেটের দাম বেড়ে যাওয়ায় ২০২৪ সালে ১৮ ক্যারেটের স্বর্ণের গহনার চাহিদা ২৫ শতাংশ বেড়েছে। এবার বাড়তে চলেছে ৯ ক্যারেট গহনার চাহিদাও।

স্বর্ণ ব্যবসায়ীরা জানান, ক্যারেট যত কম হবে, গহনা তত মজবুত হবে। তাই, গহনা বিক্রেতারা নতুন এবং আধুনিক ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। যে কারণে তরুণ প্রজন্মের মধ্যে এর চাহিদা বেড়েছে।

৯ ক্যারেটের সুবিধা

৯ ক্যারেট স্বর্ণে ২২ বা ২৪ ক্যারেট স্বর্ণের উপর আধুনিক নকশা করা সহজ।

চলতি মাসে ৯ ক্যারেট স্বর্ণের গহনার জন্যও হলমার্কিং বাধ্যতামূলক করেছে প্রতিবেশি দেশ ভারত। আগে শুধু ১৪, ১৮, ২০, ২২, ২৩ এবং ২৪ ক্যারেটে হলমার্কিং বাধ্যতামূলক ছিল।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে