প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজান সামনে রেখে পণ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। রমজানে কেউ কারসাজি করে দাম বাড়াতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে রমজানকেন্দ্রিক পণ্যের কোনো সংকট নেই। কিছু মহল সিচুয়েশন ডেসট্রয় করে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে চিন্তার কোনো কারণ নেই, দরকার হলে সরকার কঠোর হবে।
আবুল হাসান বলেন, ডলার সংকট মোকাবিলায় মাল্টি কারেন্সি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কারসাজিতে বাজারে ব্যত্যয় ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে কোনো পণ্যের ঘাটতি নেই। তবে আগামী তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করে তাদের লাইসেন্স বাতিল, জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, গত বছরের তুলনায় এবার রমজানের দরকারি পণ্যের এলসি ১৫ শতাংশ বেশি হয়েছে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যানসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি
৪ দিন আগে
অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।
৪ দিন আগে
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই— উভয় ধরনের তেলের দামই টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিনের লেনদেন শেষে দুই বেঞ্চমার্কেরই দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
৮ দিন আগে
হিসাব বলছে, পাস হওয়া প্রকল্পগুলোর মোট বরাদ্দের অর্ধেকের বেশি— ৫৩ দশমিক ১৮ শতাংশই গ্রামীণ সড়কের উন্নয়ন-সংস্কারে। এর মধ্যে দেশের আট বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় পাঁচ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং সাত হাজার মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে।
৮ দিন আগে