সেলিম রায়হানের প্রশ্ন— সরকার কি সত্যিই ব্যাংক খাত সংস্কারে আন্তরিক?

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অর্থনীতিবিদ সেলিম রায়হান। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ দেওয়া অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরের জায়গায় নিয়োগ পেয়েছেন ব্যবসায়ী মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার সমালোচনা করছেন অনেকেই। অর্থনীতিবিদ সেলিম রায়হানও এ সিদ্ধান্তের সূত্র ধরে প্রশ্ন তুলেছেন— সরকার সত্যিই ব্যাংক খাত সংস্কারে আন্তরিক কি না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন প্রশ্ন তুলেছেন সেলিম রায়হান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। পাশাপাশি বেসরকারি সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন।

এ দিন বিকেলে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি।

মোস্তাকুর রহমান রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। করপোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো ব্যবস্থাপনা, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

এমন একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সেলিম রায়হান লিখেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন পেশাদার হিসাববিদ ও ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়— সরকার কি সত্যিই ব্যাংক খাত সংস্কারে আন্তরিক?’

তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংক শুধু আর্থিক নীতিনির্ধারণী প্রতিষ্ঠান নয়, এটি ব্যাংকগুলোর নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা। এমন একটি গুরুত্বপূর্ণ পদে ব্যবসায়িক পটভূমির কাউকে বসানো হলে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’

এমন আশঙ্কার ব্যাখ্যা তুলে ধরে সেলিম রায়হান লিখেছেন, ‘কারণ একজন ব্যবসায়ীর স্বাভাবিক প্রবণতা হতে পারে বাজার ও করপোরেট স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্বল ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।’

বাংলাদেশের ব্যাংক খাত খেলাপি ঋণ, সুশাসনের অভাব ও রাজনৈতিক প্রভাবের মতো গভীর সংকটে রয়েছে উল্লেখ করে সেলিম রায়হান মনে করেন, এ প্রেক্ষাপটে গভর্নর নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, পেশাগত স্বাধীনতা ও নিয়ন্ত্রক অভিজ্ঞতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

নতুন নিয়োগ সেই প্রত্যাশা পূরণ করবে, নাকি সংস্কারের ধারাকে পিছিয়ে দেবে— সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

সেলিম রায়হান শঙ্কা রেখেই লিখেছেন, ‘আমরা কি আবার সেই পুরোনো অবস্থায় ফিরে যাচ্ছি, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বদলে প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থই প্রাধান্য পাবে? সরকারের উচিত দ্রুতই স্পষ্ট করা যে এই সিদ্ধান্ত ব্যাংক খাত সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ।’

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement