বাজেট উত্থাপন সোমবার বিকেল ৩টায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জুন ২০২৫, ২৩: ১৮

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামীকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। সোমবার (২ জুন) বিকেল ৪টার পরিবর্তে ৩টায় বাজেট উপস্থাপন করবেন বলে অর্থ মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে।

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করবে।

বাংলাদেশে সংসদের বাইরে বাজেট উপস্থাপনের নজির আগেও রয়েছে। ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলাম টেলিভিশন ও বেতার মারফত বাজেট ঘোষণা করেছিলেন। এবারও সেই পথেই হেঁটেছেন বর্তমান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ঈদুল আজহার কারণে এবার বাজেট ঘোষণা এগিয়ে আনা হয়েছে। সাধারণত জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা হলেও এবার তা হবে ২ জুন, সোমবার বিকেল ৩টায়। ঈদের ছুটির আগে বাজেট ঘোষণার ফলে আলোচনা বা বিতর্কের পর্যাপ্ত সুযোগ থাকছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্য অধিদপ্তর জানিয়েছে, বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ৩ জুন, মঙ্গলবার বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে।

শুধুমাত্র সাংবাদিকদের জন্য নির্ধারিত এই সম্মেলনে থাকছে প্রশ্নোত্তরের সুযোগ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট থেকে নতুন বাজেট কিছুটা কম হতে পারে। সম্ভাব্য নতুন বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শেয়ারবাজারে বড় দরপতন, বিক্রির চাপে সূচকের পতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর ফলে উভয় বাজারের প্রধান মূল্যসূচকে উল্লেখযোগ্য পতন হয়েছে। একই সঙ্গে ডিএসইতে আগের কার্যদিবসে

২০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.২৭ ডলারে লেনদেন হচ্ছে। মার্কিন বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। মূ

১ দিন আগে

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার উদ্যোগে আজ বুধবার একটি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

২ দিন আগে

বস্ত্রশিল্পের উন্নয়নে উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

বৈঠকে টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

২ দিন আগে