ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত তীব্র রূপ নেওয়ায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। সম্প্রতি ইরানি হামলার চেষ্টার পালটা জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার পর পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হওয়ার চরম আতঙ্ক দেখা দিয়েছে।
দীর্ঘ প্রায় সাত মাসে গড়ানো এই সামরিক উত্তেজনায় আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী জাহাজ ও ট্যাংকারের নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার কাছাকাছি পৌঁছে গেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির তেলের দাম ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৬৩ ডলারে। হরমুজ প্রণালী দিয়ে সীমিত পরিসরে পরিবহন সচল থাকায় দাম এখনো ১০০ ডলারের নিচে থাকলেও, পরিস্থিতি আরও অনাকাঙ্ক্ষিত দিকে মোড় নিলে বাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস সতর্ক করে জানিয়েছে, এই সংঘাত বিস্তৃত হয়ে পারস্য উপসাগরের তেল রফতানি সম্পূর্ণ থমকে গেলে খুব শীঘ্রই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে খরচের এই সীমা আগের চেয়ে বেড়ে দেড়গুণ হয়েছে।
৩ দিন আগে
নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংকের মতে, লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে রাখা সোনা আধুনিক আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড পূরণ করে। বিশ্ববাজারে কেনাবেচার জন্য এটি সবচেয়ে সহজলভ্য সোনাগুলোর একটি হওয়ায় সংকটের সময় ডিএনবি খুব দ্রুত তা কাজে লাগাতে পারবে।
৫ দিন আগে
এর আগে এই বিলের ১৮(ক) ধারা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়, যেখানে এই ধারার ফলে রেজল্যুশন বা পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় আসা ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডারদের শেয়ার, সম্পদ ও দায়ের মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারত।
৬ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নতুন সরকার এসেছে, বাংলাদেশের নতুন দিকনির্দেশনাও এসেছে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এটি কোনো স্লোগান নয়, এটি একটি পরিকল্পনা। রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে আমরা এই দশকে আমাদের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চাই।’
৬ দিন আগে