প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারের সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে, অনেক পণ্যের দাম কমেছে। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
বুধবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে কিছু কিছু পণ্যে স্বস্তি এসেছে, কিছু পণ্যে আসেনি। চালের বাজার নিয়ে কাজ চলমান। সরবরাহ ব্যবস্থা চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী। আমি আজ এ নিয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো। সাপ্লাই নিয়ে কথা হবে। চালের বাজার সহজীকরণের (দাম কমানোর) চেষ্টা করা হবে।
বিভিন্ন সেক্টরে দুর্নীতি নিয়ে তিনি বলেন, দুর্নীতিকে নিঃশেষ করা সম্ভব হবে না। ২৮ লাখ কোটি টাকা চলে গেছে। উপদেষ্টারা চাঁদা নেন না, তবে দুর্নীতির করার পথ দমনে আমাদের কঠোর করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এজন্য আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ আনতে হবে। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে এক হয়ে কাজ করতে হবে।
এসময় আমদানির চেয়ে রপ্তানির দিকে বেশি মনোযোগী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। আমাদের সবাইকে ঐক্য বজায় রেখে চলতে হবে। সরকার ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে আন্তরিকভাবে কাজ করছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে