বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, চট্টগ্রামে চিনির ফ্যাক্টরিতে দুর্ঘটনার কারণে বাজারে কোনো প্রভাব পড়ার কথা না। বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ আছে। যদি কোনো মিল দাম বাড়ায় বা যোগসাজশ করে তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিদপ্তরকে আরো শক্তিশালী করা হবে। বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে হবে। উৎপাদন, আমদানি সব পর্যায়ে পণ্যের দাম যৌক্তিক হতে হবে। দেশে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে। কেউ বাজারে যেন কোনো ধরনের নেতিবাচক অবস্থার সৃষ্টি করতে না পারে।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, স্বাধীনতার পরে অর্থনৈতিক ভঙ্গুর দেশকে সমৃদ্ধিশালী করতে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দরকার।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনক্টেডের ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার এলিজাবেথ গাছুরি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান।

এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য সওদাগর মুস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. ফারহানা আইরিশসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে