প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কার্যালয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্রজনতা জীবন দিয়েছে। ৫০ হাজারের বেশি আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। রাষ্ট্র সংস্কারের জন্যই তারা জীবনকে তুচ্ছ করেছে। ছাত্রজনতার প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে।
রমজান মাস খুব দূরে নয়। ঠিক ১০০ দিন বাকি উল্লেখ করে উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বেশ কয়েকটি পণ্যের শুল্কও কমিয়েছে সরকার। এখন ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়াতে হবে যোগ করেন তিনি।
ব্যবসায়ী নেতৃবৃন্দ খাতুনগঞ্জে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ওজন পরিমাপক স্কেল স্থাপন ও সহজশর্তে ব্যাংক লোনের দাবি জানান। বাণিজ্য উপদেষ্টা সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে