এলপিজির সেপ্টেম্বর মাসের দাম নির্ধারণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি সেপ্টেম্বর মাসে ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) এলপিজির নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে।

নতুন দাম অনুযায়ি প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

তাছাড়া, অটোগ্যাস লিটার প্রতি ৬৫.২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগস্টে অটোগ্যাসের লিটার প্রতি দাম ছিল ৬২.৭০ টাকা।

এলপিজি গ্যাস আমদানি নির্ভর হওয়ায় প্রতিমাসে এর দর ওঠানামা করে। ২০২১ সালের ১২ এপ্রিল থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে