প্রতিদিনই রেকর্ড, আড়াই লাখ ছাড়াল সোনার ভরি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২২: ০৬
সোনার অলংকার। প্রতীকী ছবি
সোনার অলংকার। প্রতীকী ছবি

বিশ্ববাজারে সোনা ও রুপার দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকার প্রভাব পড়েছে দেশের বাজারেও। প্রতিদিনই সোনার দাম ভাঙছে আগের দিনের রেকর্ড। এবার সোনার দাম ভরিতে এক লাফে বেড়েছে ৮ হাজার ৩৩৯ টাকা পর্যন্ত। আর তাতেই দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। বাজুস জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। এবারই প্রথম দেশে সোনার ভরি আড়াই লাখ টাকা ছাড়াল।

এর আগে গত বছরের ৬ অক্টোবর প্রথমবারের মতো দেশের বাজারে সোনার দাম দুই লাখ টাকার অঙ্ক স্পর্শ করে। ৭ অক্টোবর থেকে সে দাম কার্যকর হয়। এর সাড়ে তিন মাসের মাথায় সোনার ভরি আড়াই লাখ ছাড়িয়ে গেল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement