‘শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে বিজিএমইএ’

বাসস

পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন করেছে বিজিএমইএ। পবিত্র ঈদুল ফিতর আনন্দময় করতে পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করায় পোশাকখাতের উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিজিএমইএ-এর নব দায়িত্বপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান (কচি)।

এর নব দায়িত্বপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান (কচি) পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতা রক্ষা করে এবছরেও পোশাক শিল্পখাতের উদ্যোক্তারা শ্রমিক ভাই-বোনদের জন্য ঈদুল ফিতর আনন্দময় করতে কষ্ট করে হলেও যথাযথ পাওনাদি পরিশোধ করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখায় পোশাকখাতের উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ঐকান্তিক সহযোগিতায় এবারও শ্রমিক ভাই-বোনেরা যাতে উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে বিজিএমইএ এর সরাসরি হস্তক্ষেপে শ্রমিকদের বেতনভাতাদি নিশ্চিত করা হয়েছে।

ঈদের আগে বেতন ভাতা বিষয়ে সমস্যা হতে পারে এরকম ৪৫০টি কারখানা প্রতিষ্ঠানকে ক্লোজ মনিটরিং এর আওতায় এনে বিজিএমইএ সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগ নেয়। শতভাগ কারখানায় মার্চ মাসের বেতন এবং ঈদুল ফিতরের ভাতা পরিশোধ করা হচ্ছে। ২/১টি কারখানার বেতন ভাতা প্রক্রিয়াধীন রয়েছে, যা পরিশোধ করা হবে।

তিনি রপ্তানিমুখী পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ দেশের রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে