ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও পাঁচ টন ডাল আমদানি করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ভারতীয় একটি ট্রাকে করে এসব ডাল আমদানি করা হয়। প্রতিকেজিতে আমদানি খরচ পড়েছে ১০৯ টাকা।
এর আগে সোমবার (২৭ জানুয়ারি) প্রথমবারের মতো পাঁচ টন ডাল আমদানি করা হয়। রমজানকে সামনে রেখে ডাল আমদানি করা হচ্ছে বলে জানিয়ছেন সংশ্লিষ্টরা।
বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানির আশা করা হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্যও আনার চিন্তা করছেন ব্যবসায়ীরা।
এর আগে ৬ জানুয়ারি ভারত থেকে পাঁচ টন জিরা আসে, যা চলতি অর্থবছরে প্রথমবারের মতো আমদানির ঘটনা।
সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টনপ্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিঅ্যান্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, দুই দফায় ত্রিপুরার স্থানীয় বাজার থেকে ডাল আমদানি করা হয়েছে। রমজানকে সামনে রেখে ডালসহ আরও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে