প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ২৩ নাবিকসহ কবির গ্রুপের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’ জাহাজ জিম্মির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। এ ধরনের ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মাহবুবুল আলম বলেন, আন্তর্জাতিক নৌ-রুটে জাহাজ জিম্মির ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যের অন্তরায়। ২৩ নাবিকসহ জাহাজটি উদ্ধারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
২৩ নাবিকসহ পণ্যবাহী জাহাজ জিম্মি হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ ও সহমর্মিতা জানানোর জন্য এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।
১২ মার্চ ভারত মহাসাগরে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের (কেএসএরএম) সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লাইন্সের মালিকানাধীন ’এমভি আবদুল্লাহ’ জাহাজটিকে ২৩ নাবিকসহ জিম্মি করেন সোমালিয়ার জলদস্যুরা।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে