স্বপদে বহাল চার ডেপুটি গভর্নর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গভর্নরের অবর্তমানে প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ডেপুটি গভর্নরদের দায়িত্ব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত না হয়েই সেই দায়িত্ব পালন করছেন তারা। কর্মকর্তাদের ক্ষোভের মুখে গত ৭ আগস্ট দেওয়া পদত্যাগ পত্র অকার্যকর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, গভর্নরের অবর্তমানে নিজ নিজ দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নরগণ। তবে গভর্নরের কাছে আসা ডাক বা চিঠিগুলো বণ্টন করবেন ডেপুটি গভর্নর নুরুন্নাহার।

ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান কালের কন্ঠকে জানান, সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা কাগজে স্বাক্ষর করে পদত্যাগ করতে হয়েছে। প্রকৃতপক্ষে পদত্যাগ করেননি বলে জানিয়েছেন তিনি। কারণ পদত্যাগ করতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তিনি বলেন, এখন আমরা হোম অফিস করছি।

এ বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস বলেন, ‘গভর্নর পদত্যাগ করায় কেন্দ্রীয় ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখতে ডেপুটি গভর্নরদের স্ব-স্ব ক্ষেত্রে তাঁদের দৈনন্দিন কার্যক্রম চালাবে।’

একজন ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন এবং অন্যরা পদত্যাগ করেবন এমন বিষয় গণমাধ্যমে নিউজ এসেছে এ বিষয়ে জানতে চাইলে উপসচিব বলেন, ‘ডেপুটি গভর্নরদের কোনো পদত্যাগপত্র এখন পর্যন্ত পাইনি। তাই তারা স্ব-স্ব পদে দায়িত্ব পালন করবেন। তারা অফিস করছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমি জানি না।

রবিবার কেন্দ্রীয় ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে একজন ডেপুটি গভর্নরও অফিস করেননি। ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা হোম অফিস করছেন।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ ও দলীয় কোটায় নিয়োগ-প্রমোশনপ্রাপ্তদের পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। বাদ যায়নি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকও। বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্যাংকের চার ডেপুটি গভর্নর। তারা হলেন– কাজী সাইদুর রহমান, খুরশীদ আলম, হাবিবুর রহমান এবং নুরুন নাহার। এর মধ্যে ৭ আগস্ট কাজী সাইদুর রহমান ক্ষুব্ধ কর্মকর্তাদের উপস্থিতিতে সাদা কাগজে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। আর সরকারের পতনের চার দিনের মাথায় পদত্যাগ করেন ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস সংসদে

নতুন অর্থবছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদের অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে এই বাজেট অনুমোদন পায়। ২০২৬-২৭ অর্থবছরের শুরুর দিন ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে।

৪ দিন আগে

নীতি সুদহার ১০ শতাংশই বহাল, কমলো ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মুদ্রানীতিতে চলতি বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। তবে মে মাস পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ৪ দশমিক ৯৮ শতাংশ। এ বাস্তবতায় নতুন করে ডিসেম্বর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ৬ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

৪ দিন আগে

দেশের বাজারে সোনার দাম আরও কমলো

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গতকাল সোমবারও এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৪ দিন আগে

বিশ্ববাজারে তেলের দাম কমে ৭২ ডলারে, নজর দোহা বৈঠকে

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্ট মাসের ফিউচার চুক্তি ১ দশমিক শূন্য ৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া অধিক সক্রিয় সেপ্টেম্বর মাসের কন্ট্রাক্ট শূন্য দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে লেনদেন হয়েছে ৭৩ দশমিক ৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্স

৪ দিন আগে