বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।

শনিবার (১৪ জুন) নির্বাচনী বোর্ড বিজিএমইএ পর্ষদ ২০২৫-২৭ সেশনের জন্য কার্যনির্বাহী পদ বণ্টন সম্পন্ন করে। নির্বাচিত পরিচালকরা বিজিএমইএর সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য ভোট দেন। গত ৩১ মে পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ ২০২৫-২৭ মেয়াদের জন্য সহসভাপতি (প্রথম) নির্বাচিত হয়েছেন সেলিম রহমান ও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইনামুল হক খান।

এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজওয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমনা, সহসভাপতি ভিদিয়া অমৃত খান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহসভাপতি হিসেবে মোহাম্মদ রফিক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এর আগে বিজিএমইএ ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ‘ফোরাম’ জোট। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে তারা জয়ী হয়েছে ২৫টিতে এবং চট্টগ্রামের ৯টি পদের মধ্যে জয় পেয়েছে ছয়টিতে।

অর্থাৎ জয়ী ৩৫ জনের মধ্যে ৩১ জনই ফোরামের সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র চারজন।

এবারের বিজিএমইএ নির্বাচনে অংশ নেন মোট ৭৬ জন প্রার্থী। নির্বাচনে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ উভয় জোটই ৩৫টি পরিচালক পদের জন্য প্রার্থী দেয়। তা ছাড়া ‘ঐক্য পরিষদ’ ব্যানারে আরো ছয়জন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত পরিচালকরা বিজিএমইএর সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য ভোট দেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২০ ঘণ্টা আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

১ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে