নিত্যপণ্যের দাম জানা যাবে ‘৩৩৩’ সেবায়

বাসস
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২০: ৩০
ফাইল ছবি

পণ্যমূল্য সহনশীল রাখার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেছেন, পণ্যমূল্য জানতে ‘৩৩৩’ নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। জরুরি সেবা পাওয়ার জন্য যেমন রয়েছে ‘৯৯৯’ হটলাইন। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছে। তারা একটি সেল গঠন করবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তবে পণ্যমূল্য জানাতে ‘৩৩৩’ সেবা কীভাবে কাজ করবে, তা নিয়ে বিশদ কিছু বলেননি তিনি।

আহসানুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হলে বাজার স্থিতিশীল থাকবে। তবে নিত্যপণ্য মজুত করে কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, মজুতদার যত ক্ষমতাশালী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পিছপা হবেন না। কারণ, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম দিক হচ্ছে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার যেকোনো মূল্যে বাস্তবায়ন করবেন তিনি।

পবিত্র রমজান মাস সামনে রেখে দুই মাস টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান আহসানুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন শেষে কয়েকটি চালের আড়ত ঘুরে দেখেছি। কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করেছেন, এমন তথ্য পাওয়ার পর বাজারে হস্তক্ষেপ করেছি। নির্বাচনকে ঘিরে কেউ কেউ মজুত করেছিলেন। বাজারে চাল পাওয়া যাচ্ছিল না। উৎসগুলোর সঙ্গে কথা হয়েছে। এ ধরনের উদ্যোগ প্রতিহত করা হবে।’

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে