সিরাজগঞ্জে পৌঁছেছে ভারতীয় ১৬৫০ টন পেঁয়াজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত

ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ভারত থেকে আমদানিকৃত ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।

এরপর সকাল ৯টা থেকে এর খালাস কার্যক্রম শুরু হয়। এখান থেকে ট্রাকে করে পেঁয়াজগুলো ডিলারদের মাধ্যমে চলে যাবে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) এর যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার ও রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন।

শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সকাল ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখন খালাস কার্যক্রম চলছে।

ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালোভাবে এসে পৌঁছেছে। এরপর শুরু হয়েছে খালাস কার্যক্রম। এখান থেকে প্রথমে ১০০ টন পেঁয়াজ ঢাকার ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে গিয়ে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে