আরও ৩৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৩

নিলাম প্রক্রিয়ায় বাজার থেকে আরও ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক। গড়ে ১২১ টাকা ৭৫ পয়সা দরে ২৬টি ব্যাংক থেকে এ ডলার কেনা হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভিন্ন ব্যাংক থেকে ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক। ডলার কেনায় একদিকে বাজারে তারল্য বাড়ছে। আরেকদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, অর্থপাচার কমে যাওয়ায় রেমিট্যান্সে উচ্চ প্রবাহ এবং রপ্তানি আয় বেশি আসছে। এতে আগের সব বকেয়া পরিশোধের পরও রিজার্ভ বাড়ছে। আজ গ্রস রিজার্ভ উঠেছে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে ঠেকেছে। বিগত সরকারের সময়ে ধারাবাহিকভাবে রিজার্ভ কমে যা ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। ২০২১ সালের আগস্টে রিজার্ভ ছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ

নতুন নির্দেশনা অনুযায়ী, সব আলোকিত বিলবোর্ড ও সাইনবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। দোকান, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সব ধরনের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে।

২ দিন আগে

বিশ্ববাজারে কমলো সোনার দাম

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এর ওপর নির্ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের আগামী মুদ্রানীতি নির্ধারিত হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকলে তা সোনার বাজারের জন্য ইতিবাচক হবে।

৩ দিন আগে

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২%, নভেম্বরের পর সর্বনিম্ন

এদিকে জুলাই মাসের এ মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর পরের সাত মাসের কোনোটিতেই মূল্যস্ফীতি এত কম ছিল না।

৩ দিন আগে

‘বিতর্কিত’ মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

বিএনপি সরকার গঠনের পর তা সংশোধন করে ‘ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬’ করা হয়। ওই আইনে ১৮ক ধারা সংযোজন করা হয়। এই ধারার মাধ্যমেই রেজ্যুলেশনের আওতায় থাকা ব্যাংকগুলোকে সচল রেখে পুনর্গঠন করতে শর্তসাপেক্ষে পুরনো মালিকদের মালিকানায় ফিরে আসার সুযোগ রাখা হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।

৪ দিন আগে