প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোনো ব্যবসায়ী অবৈধভাবে মজুদ করে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। তিনি বলেছেন, যেসব পণ্য উৎপাদিত হয়, তার যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি বিভাগ। তবে এটি কিন্তু নির্ধারিত নয়। আমরা মাত্র কার্যক্রমটি শুরু করেছি। ধীরে ধীরে উৎপাদক, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের শৃঙ্খলার মধ্যে আনতে পারলে দাম পর্যায়ক্রমে কমে আসবে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার তদারকি করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, উৎপাদক এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না, যাতে সাধারণ ক্রেতারা হয়রানির শিকার না হয়। আমরা সারাদেশে যে মূল্য নির্ধারণ করে দিয়েছি, সে অনুযায়ী ব্যবসায়ীরা বিক্রি করছেন, কয়েকটা জায়গায় কম মূল্যেও বিক্রি করা হচ্ছে। চিনি ১৪০ টাকার জায়গায় ১৩৮ টাকাও বিক্রি করা হচ্ছে। তেল ১৬৩ টাকার জায়গায় কেউ কেউ ১৫৮ টাকায় বিক্রি করছেন।
এ সময় তিনি আলুর দাম পাঁচ টাকা বাড়ার কারণ কৃষি অফিসারের কাছে জানতে চান।
তিনি বলেন, অভিযান মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। বাজারে পণ্য সরবরাহ থাকলে মূল্যও ঠিক থাকবে। খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের জরিমানা করতে চাই না, তবে তাদের কাছ থেকে তথ্য নেব। উৎপাদক বা পাইকারি ব্যবসায়ীরা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করলে খুচরা পর্যায়ে ন্যায্যমূল্য বজায় থাকবে। খুচরা বিক্রেতারা যদি কেনা দামের সঠিক কাগজ দেখাতে পারেন, তাহলে তাদের জরিমানা করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অনেকে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে