হজ উপলক্ষে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হজ ফ্লাইটকে অগ্রাধিকার দিতে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‌‘প্রতি বছরের ন্যায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগের ন্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস-বৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।’

‘হজ-২০২৫ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে। হজ ফ্লাইট শেষে আগামী ১১ জুলাই থেকে আগের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।’

‘যদি ইতোমধ্যে কেউ ১ মে থেকে ১০ জুলাইয়ের মধ্যে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট কিনে থাকেন, তাহলে চাহিদা অনুযায়ী বাড়তি খরচ ছাড়াই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন।’

একইসঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টার এর পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন বলে জানিয়েছে বিমান।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে