প্রতি বছর আয় ছাড়াচ্ছে ১০০ কোটি

সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে চলছে মোংলা বন্দর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সময়ের সাথে পাল্লা দিয়ে ঘুরছে মোংলা বন্দরের অর্থনীতি। কয়েক বছর আগেও মৃত বন্দর হিসেবে বিবেচিত হত বন্দরটি। অথচ বর্তমানে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সুবাদে মোংলা বন্দরে জাহাজ চলাচল বাড়ায় কনটেইনার হ্যান্ডলিং ও রাজস্ব দুটোই বেড়েছে। ফলে মোংলা বন্দরের প্রতি বছর ১০০ কোটিরও বেশি লাভ হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩০.৫৯ শতাংশ, আর আগের বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা বেড়েছে ২১.২৮ শতাংশ। কনটেইনার জাহাজ আগমণের নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)। এপ্রিল মাসে মোংলা বন্দরে ৮টি কনটেইনারবাহী জাহাজ এসেছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

এমপিএ’র উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, 'এপ্রিল মাসে যে আটটি কনটেইনারবাহী জাহাজ এসেছিল, তাতে ১,৮৭৫ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার) পণ্য ছিল।'

তিনি জানান, ২০১৯ ও ২০২০ সালের এপ্রিল মাসেও আটটি জাহাজ বন্দরে এসেছিল। তবে সেই সময়ে কনটেইনারের সংখ্যা কম ছিল।

চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যাও বেড়েছে জানিয়ে মাকরুজ্জামান বলেন, এই অর্থবছরের প্রথম নয় মাসে মোংলা বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৫ হাজার ২৮ টিইইউএস। গত অর্থবছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১৯ হাজার ১৬৫ টিইইউএস। এসব কনটেইনারবাহী জাহাজ আগমনের ফলে চলতি অর্থবছরে মোংলা বন্দরের রাজস্বও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মোংলা বন্দরের নিট মুনাফা হয়েছে ৭০.১৯ কোটি টাকা। গত অর্থবছরে একই সময়ে যা ছিল ৫৭.৮৭ কোটি টাকা।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে