রেমিট্যান্সের ওপর কর প্রত্যাহারের দাবি

বাসস
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৫২
ফাইল ছবি

বর্তমানে অর্জিত রেমিটেন্সের ওপর ১৫ শতাংশ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (টিডিএস) কাটা হয়। এই বিধান বাতিল করে অথবা ২ থেকে ৩ শতাংশের মধ্যে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশন (বিএফএফএ)।

মঙ্গলবার আগারগাঁও রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরে সংগঠনটি।

বাজেট প্রস্তাবনায় বিএফএফএ জানিয়েছে, ফ্রেইটের ক্ষেত্রে ১৫ শতাংশ টিডিএস কাটা হলেও শিপিং এজেন্সির ক্ষেত্রে এই হার ধাপভিত্তিতে ৪ থেকে ৬ শতাংশ, কুরিয়ার পরিষেবার ক্ষেত্রে ১০ থেকে ১২ শতাংশ, ইন্ডেন্টিং কমিশনের উপর ৬ থেকে ৮ শতাংশ ও সিএন্ডএফ এজেন্সি কমিশনের উপর ১০ শতাংশ কর কাটা হয়। এই ব্যবস্থা বৈষম্যমূলক এবং অযৌক্তিক উল্লেখ করে এই হার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এছাড়া কর্পোরেট কর কমিয়ে কর হার ২৫ শতাংশ করা, ফরওয়ার্ডারদের ওয়্যারহাউস স্থাপনের জন্য সমুদ্র ও বিমান বন্দরের পাশে জমি দেওয়া, ওয়্যারহাউস সক্ষমতা বৃদ্ধির জন্য সহজ শর্তে ফরওয়ার্ডারদের রপ্তানি বন্ডেড ওয়্যারহাউস স্থাপনের অনুমতি, করযোগ্য আয়সীমা ৫ লাখ করার প্রস্তাব দিয়েছে বিএফএফএ।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন তাদের প্রস্তাবে ৪০ শতাংশ অবচয় সুবিধা, পোড়া মবিল থেকে ১০০ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস এসোসিয়েশন তাদের প্রস্তাবে কমিশনের উপর ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে।

প্রস্তাবের সমর্থনে সংগঠনটি জানায়, ইনডেন্টিং রপ্তানি খাত থেকে ভ্যাট প্রত্যাহার করা হলে এ খাতের আয় বহু গুণ বেড়ে যাবে।

উপস্থিত সব সংগঠনের প্রস্তাব শুনে তা বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে