চিনির দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ডলার সংকটের কারণে আমদানিনির্ভর চিনির দাম কমছে না। তবে যে অবস্থায় রয়েছে এতে করে আর দাম বাড়বে না।

সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চিনি পুরোটাই আমদানিনির্ভর। ডলারের দাম কমলে চিনির দামও কমানো যায়। যেহেতু এখন ডলারের দাম স্থিতিশীল রয়েছে, তাই চিনির দাম আর বাড়বে না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি না এলেও স্বতন্ত্রসহ অন্যান্য অনেক দল অংশ নিয়েছে। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।’

নিজ নির্বাচনী এলাকার (কাউনিয়া-পীরগাছা) উন্নয়ন প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘আমার এলাকায় ৯০ শতাংশ রাস্তাঘাটের উন্নতি হয়েছে। স্কুল ও কলেজ সব এমপিওভুক্ত হয়েছে। ওখানে ইপিজেড হচ্ছে। আগামীতে সরকার ক্ষমতায় এলে সেখানে ইপিজেডের কার্যক্রম পুরোপুরি চালু করা হবে। এতে অন্তত এক লাখ লোকের কর্মসংস্থান হবে।’

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৪ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে