প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘ ১৯ বছর পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটিই হবে দলটির প্রথম বাজেট।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাধীনতার পর ১৯৭২ সালে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় বাজেটের যাত্রা শুরু করেন। সেই ধারাবাহিকতায় এবার দেশের ৫৫তম জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৬-০৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এবার নির্বাচিত সরকারের অধীনে সংসদে বাজেট উপস্থাপিত হচ্ছে। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে।
গত অর্থবছরে সংসদের বাইরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বাজেট ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এর আগে ২০০৭ ও ২০০৮ সালেও সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হয়েছিল। তখন ক্ষমতায় ছিল সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
স্বাধীনতার পর এ পর্যন্ত অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও সামরিক আইন প্রশাসকসহ মোট ১৪ জন ব্যক্তি ৫৪টি জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। সর্বাধিক ১২টি করে বাজেট উপস্থাপনের রেকর্ড রয়েছে প্রয়াত দুই অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিতের।
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান টানা তিন অর্থবছরের বাজেট নিজেই উপস্থাপন করেন। অন্যদিকে অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান বিভিন্ন মেয়াদে মোট ১২টি বাজেট পেশ করেন।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে তাজউদ্দীন আহমদ তিনবার, এ আর মল্লিক একবার, শাহ এএমএস কিবরিয়া ছয়বার, আবুল মাল আবদুল মুহিত ১২ বার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং আবুল হাসান মাহমুদ আলী একবার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এবার বিএনপি সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হতে যাচ্ছেন বাজেট উত্থাপনকারী ১৫তম ব্যক্তি।
রাজনীতি/আইআর

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের প্রথম বাজেট থেকে শুরু করে ২০২৫-২৬ অর্থবছরের অন্তর্বর্তী সরকারের বাজেট পর্যন্ত মোট ৫৫টি বাজেট উপস্থাপন করা হয়েছে। এসব বাজেট দিয়েছেন ১৪ জন ব্যক্তি। তাদের কেউ ছিলেন নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী, কেউ সামরিক সরকারের অর্থ উপদেষ্টা, কেউ আবার রাষ্ট্রপতি বা সা
১ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনমূলক বাজেট থেকে সর্বশেষ সংকটময় সময়ের সংকোচনমূলক ও ঘাটতি-নিয়ন্ত্রিত বাজেট — এই তুলনায় ফুটে ওঠে দেশের অর্থনৈতিক রূপান্তর, অগ্রগতি এবং নতুন চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
গাবতলী বাস টার্মিনালের সামনে সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের কাছে বাজেট হলো প্রতিদিনের জমার টাকা আর গ্যাসের দাম। স্টিয়ারিংয়ে হাত রেখে তিনি বলেন, ‘ভাইজান, আমগো বাজেট প্রতিদিন সকালে গাড়ি নিয়া বাইর হওয়ার সময় শুরু হয়, আর রাইতে মালিকের জমা দিয়া ঘরে ফেরার সময় শেষ হয়।’
২ ঘণ্টা আগে
সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী বলেন, “অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায় সেটাকে মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে, একটা সমাজকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এই বাজেট করা হয়েছে।
৩ ঘণ্টা আগে