সোনার দামে বড় কাটছাঁট, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১: ৫৮
সোনার অলংকার। প্রতীকী ছবি

দেশের বাজারে টানা দুই দফা দাম বাড়ানোর পর এবার সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

শুক্রবার (২৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি দোকানে কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা রাখা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। একই সঙ্গে সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গত ২২ জুলাই সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.২৭ ডলারে লেনদেন হচ্ছে। মার্কিন বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। মূ

১ দিন আগে

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার উদ্যোগে আজ বুধবার একটি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

২ দিন আগে

বস্ত্রশিল্পের উন্নয়নে উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

বৈঠকে টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

২ দিন আগে

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

বার্তাসংস্থা রয়টার্স জানায়, মার্কিন বাহিনীর দক্ষিণ ও পশ্চিম ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা এবং এর জবাবে ইরানের বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে পাল্টা আক্রমণের পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

২ দিন আগে