বাংলাদেশকে আড়াই বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ও এডিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে বিশ্বব্যাংক ১০০ কোটি বা এক বিলিয়ন ডলার ও এডিবি ১৫০ কোটি বা দেড় বিলিয়ন ডলার দেবে।

রোববার সংস্থা দুটোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পৃথক পৃথক বৈঠক হয়। বৈঠকে এই ঋণ সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে তিন শর্তে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তবে এখন পলিসি সহায়তার জন্য ৭৫০ মিলিয়ন ডলার দিবে বলেছে বিশ্বব্যাংক। ডিসেম্বরে এই সহায়তা পাওয়া যাবে। আর ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে আরও ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হবে। তবে তা পেতে আরও সময় লাগবে। এছাড়া এডিবি ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দিবে। প্রথমে হাফ বিলিয়ন ডলার দিবে। পরবর্তী দুই ধপায় আরও হাফ বিলিয়ন ডলার করে দিবে।

তিনি আরও বলেন, ঋণ পেতে কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এর মধ্যে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী। তবে শর্তের ৫০ শতাংশই ইতিমধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসর। বৈঠকে ম্যাক্রো ইকনোমি কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে মূল্যস্ফীতি, পাচারের অর্থ ফেরানো ও প্রবৃদ্ধিসহ নানা বিষয় উঠে আসে। আর্থিক খাত সংস্কারের যুক্তরাষ্ট্রের সহযোগীতা করবে বলে গভর্নরকে আশ্বাস দেয়া হয়

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

১১টা থেকে ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিং মল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হ

২ দিন আগে

মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে এলো ৬১ হাজার টন ডিজেল

স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের দেওয়া তথ্যমতে, মালয়েশিয়া থেকে আসা জাহাজটি আজ শনিবার বার্থিং করার কথা রয়েছে। এই বিপুল পরিমাণ ডিজেল আসায় দেশের বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও সচল হবে বলে আশা করা হচ্ছে।

২ দিন আগে

হরমুজ প্রণালির ধাক্কা বিশ্ব বাণিজ্যে, ১.৫ শতাংশে নামতে পারে প্রবৃদ্ধি

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটিএডি সতর্ক করে বলেছে, এর প্রভাবে ২০২৬ সালে বৈশ্বিক পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধিতে ধস নামতে পারে। ২০২৫ সালে এ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭ শতাংশ, যা এক বছরের ব্যবধানে কমে ২ দশমিক ৫ শতাংশ, এবং এমনকি ১ দশমিক ৫ শতাংশেও নেমে আসতে পারে।

২ দিন আগে

তেলের দামে পরিবর্তন আসতে পারে শিগগিরই: অর্থমন্ত্রী

তিনি বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে কৃষি ও শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উচ্চমূল্যে জ্বালানি আমদানির ফলে সরকারি তহবিলে চাপ তৈরি হওয়ায় ইতোমধ্যে সাশ্রয়ী নীতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ রেশনিং চালু করা হয়েছে।

২ দিন আগে