বাসস

শীতকালীন সবজি বাজারে আসায় স্বস্তি ফিরেছে লালমনিরহাটের কাঁচাবাজারে। কয়েক সপ্তাহ ধরে বাজারগুলোতে শীতকালীন সবজির দাম ছিল লাগামহীন। কিন্তু চলতি সপ্তাহে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে কমেছে ২০-৫০ টাকা পর্যন্ত। বর্তমানে বেশিরভাগ সবজির দাম চলে এসেছে হাতের নাগালে।
কিছুদিনের মধ্যে আরো কিছু শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা। আজ রোববার সকালে লালমনিরহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে আলু কেজিতে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, পাতাকপি পিস প্রতি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা, ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, মুলা ১০টাকা, ছোট শিম ২৫-৩০ টাকা, পেঁপে ২০টাকা, গাজর ৩৫-৪০ টাকা, ছোট কোরলা ৭০-৮০,বড়ো কোরলা ৩৫-৪০ টাকা।
কাঁচা কলার হালি (৪টি) বিক্রি হচ্ছে ২০ টাকা, লাউ প্রতি পিস ২৫-৩০ টাকা, টমেটো প্রতি কেজি ৩৫-৪০ টাকা, শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। গাজর কেজি ৩৫-৪০ টাকা, বেগুন ভেদে ১৫-৩০টাকা, মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এছাড়াও কাঁচা মরিচ কেজি প্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি দাম কমেছে আদা ও রসুনের।
দেশি রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, দেশি আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়, মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়।
তবে শহর ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে পাইকারি ও খুচরা পর্যায়ে সামান্য কিছু দামের পার্থক্য রয়েছে।
কাঁচা বাজার করতে আসা ক্রেতা আফসার আলী (৪৮) বাসসকে বলেন, গত সপ্তাহের তুলনায় শাক-সবজির দাম অনেক কমেছে। এমন পরিস্থিতি থাকলে সবার জন্যই ভালো। দামদর ছাড়াই সবজি কেনা যাচ্ছে। বাজার করতে আসা আরেক ক্রেতা মোকলেজা বেগম (৪৫) বলেন, কিছুদিন ধরে শাক সবজির দাম চড়া ছিল কিন্তু এখন সবজির বাজার স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটা সবজির দাম একটু বেশি মনে হচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে সব সবজির দাম হাতের নাগালের মধ্যে থাকবে।
লালমনিরহাটের বড়বাড়ি বাজারের আড়ৎ-এ সবজি বিক্রি করতে আসা কৃষক আলী রহমান (৪৪) বলেন, আগে সবজি বাজারে বেশি করে নিয়ে আসতে পারিনি। সবজির সংকট ছিলো কিন্তু এখন আমাদের নতুন ক্ষেতের সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে। তাই কাঁচা শাকসবজির দামও কমতে শুরু করেছে। একই এলাকার সবজি বিক্রেতা কৃষক আব্দুল আব্বাস (৩৭) বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে। সবজির দাম কমে আসায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তিনি আরো বলেন, বর্তমানে সবজি বাজার যে দামে চলছে এর থেকেও যদি দাম আরো কমে তাহলে আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবো।
সবজি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (২৬) বলেন, আগে যারা দুই তিন বস্তা সবজি আনতো বাজারে তাঁরাই এখন দশ বস্তা পর্যন্ত সবজি আনছেন। মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।
আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম হাতের নাগালেই থাকবে।
লালমনিরহাট সদরের বড়বাড়ি বাজারের আড়ৎ ইজারাদার মোসারব আলী (৫৪) বলেন, কিছুদিন যাবত সবজির বাজার কিছুটা বেশি ছিলো। তবে এখন সরবরাহ বাড়ায় সবজির বাজার হাতের নাগালে চলে এসেছে।

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
৩ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩ দিন আগে