ডেস্ক, রাজনীতি ডটকম

টানা দুই কার্যদিবস দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার স্থিতিশীল হতে শুরু করেছে। বুধবার (৫ আগস্ট) গ্রিনিচ মান সময় ১টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট (প্রায় ০.৩৩ শতাংশ) বেড়ে ৭৯.৬২ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১২ সেন্ট (০.১৬ শতাংশ) বেড়ে ব্যারেলপ্রতি ৭৫.৯০ ডলারে লেনদেন হচ্ছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসন এবং অবরুদ্ধ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর ফলেই তেলের বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে।
এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর কিছুটা কমার পেছনে মধ্যস্থতাকারীদের ভূমিকা রয়েছে বলে জানিয়েছে কাতার। দেশটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তেহরান তা অস্বীকার করেছে।
কাতারের আমিরের কার্যালয় (আমিরি দেওয়ান) জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব। বাংলা কিউআর
২ দিন আগে
ক্যাফে আমাজন বাংলাদেশের পরিকল্পনা শুধু কয়েকটি আউটলেট চালুর মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে সারা দেশে একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক মানের ক্যাফে সেবা দেশজুড়ে আরও সহজলভ্য হ
৩ দিন আগে
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩ দিন আগে
বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হলে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে এবং হরমুজ প্রণালি আবারও স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে।
৩ দিন আগে