প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৃষ্টির প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সবজির দাম লাগামহীন। বাজারে সরবরাহ কমে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট খারাপ থাকায় ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সবজি বাজারে আসতে সময় লাগছে। পাশাপাশি আগের তুলনায় পরিবহন ব্যয়ও বেড়েছে। ফলে বাজারগুলোতে সবজির দাম বেড়ে গেছে।
এই দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের ওপর। বাড়তি দামে সবজি কিনতে অনেকেই হিমশিম খাচ্ছেন। বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভোক্তারা।
সোমবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁও রেলগেট কাঁচাবাজার, মালিবাগ বাজার, মেরাদিয়া হাটবাজার, গোড়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, টমেটো, শসা, লাউ, শালগম, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, ঝিঙা, পটল, বরবটি, করলা, ঝিঙা, পটল, বরবটি, করলাসহ প্রায় সব ধরনের সবজির দামই ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। কমেছে কয়েকটি সবজির দাম।
বাজারে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে, যেখানে ঈদের আগে বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকায়। কালো গোল বেগুন ৯০ টাকা। পটল বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজিতে, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে, যা আগে ছিল ৭০ টাকা। ঝিঙা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। উচ্ছে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে, যা আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে, যা আগে ছিল ৪০-৫০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে, যা আগে ছিল ৮০ টাকা। কচুরমুখী ৯০-১১০ টাকায় বিক্রি হচ্ছে।
মানভেদে প্রতিটি লাউ ৭০-৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি শসা ১২০-১৪০ টাকা, কাঁচা মরিচ ২৪০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা করে। প্রতি কেজি টমেটো ২২০-২৪০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কম দামে বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে, ধুন্দল ৫০ টাকায়, চিচিঙ্গা ৫০ টাকায়, মিষ্টি কুমড়া ৩০ টাকায়। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
কয়েকদিন টানা বৃষ্টির কারণে সবজির গাড়ি কম আসছে পাইকারি বাজারগুলোতে। যে কারণে পাইকারি বাজারের দাম বেড়ে জাওয়ায় এর প্রভাব খুচরা বাজারে পড়েছে। সবজির দাম অনেক বাড়ার কারণে বাজারে কাস্টমার আগের তুলনায় অনেক কমে গিয়েছে। পাশাপাশি কেনার পরিমাণও কমিয়েছে ক্রেতারা। কোনো ক্রেতা আগে এক-দুই কেজি সবজি কিনলে এখন কেনে আধা কেজি বা আড়াইশ গ্রাম করে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৪ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে