৭০০ বিলিয়ন ডলারের চূড়ায় মাস্ক, ইতিহাসে প্রথম

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৪: ৩২
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বিশ্বের সম্পদশালীদের তালিকায় শীর্ষে থাকা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আবারও এক ইতিহাস গড়লেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের এক রায়ের পর তার মোট সম্পদের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন মার্কিন ডলার।

তিনিই প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের মালিক হলেন। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, মাত্র চার দিন আগে মাস্কের সম্পদ ছিল ৬০০ বিলিয়ন ডলারের আশেপাশে।

আদালত টেসলার পক্ষ থেকে মাস্কের জন্য প্রস্তাবিত ২০১৮ সালের ‘পে-প্যাকেজ’ বা বেতন কাঠামো পুনর্বহাল করেছে, যা আগে একটি নিম্ন আদালত বাতিল করেছিল।

নতুন এ রায়ের ফলে মাস্ক টেসলার প্রায় ১৩৯ বিলিয়ন ডলার সমমূল্যের স্টক অপশন ফিরে পেয়েছেন। ফোর্বস বলছে, মাস্কের এই সম্পদ বিশ্বের অনেক উন্নত দেশের মোট জিডিপির চেয়েও বেশি!

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদের পরিমাণ ২৫২ বিলিয়ন মার্কিন ডলার, যার সঙ্গে মাস্কের সম্পদের ব্যবধান প্রায় ৫০০ বিলিয়ন ডলার।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজনৈতিক চিন্তার বড় বাজেট, বাস্তবায়নে ঝুঁকি অনেক

প্রস্তাবিত এই বাজেটের শিরোনামও করা হয়েছে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। কিন্তু অর্থনীতিবিদের অনেকের দুশ্চিন্তা এর বাস্তবায়নের ঝুঁকি নিয়ে। কারণ বিশাল অঙ্কের বাজেটের বড় ঘাটতি মেটাতে নির্ভরতা থাকবে রাজস্ব আয়ের ওপর। সেখানে রাজস্ব আয়ে রয়েছে দীর্ঘদিনের স্থবিরতা। সেখানে রাজস

৫ ঘণ্টা আগে

কর খাতে নানা ছাড়ে স্বস্তির আভাস

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা। তবে রাজস্ব আদায়ের গতি বাড়াতে বিপুল পরিমাণ কর বসানোর কৌশল নেয়নি সরকার। বরং করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে. বিভিন্ন খাতে

৫ ঘণ্টা আগে

রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতির বিপর্যয় থেকে উত্তরণ সম্ভব নয়

অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ দেশের অর্থনীতির যে বিপর্যয় তৈরি করেছে, সমাজ-সংস্কৃতির বুনন যেভাবে ধ্বংস করেছে, এতে এর পুনরুদ্ধার ও একে পুনরায় গতিশীল করা রাজনৈতিক সংস্কার ছাড়া সম্ভব নয়। একই সঙ্গে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা এবং মানবিক

২০ ঘণ্টা আগে

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।’

১ দিন আগে