ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতের জন্য প্রস্তাবিত বাজেটে ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিদায়ী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ১ হাজার ১৬৩ কোটি টাকা কম।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ চাওয়া হয়েছিল ৪২ হাজার ১৪ কোটি টাকা। যদিও ওই অর্থবছরে সংশোধিত বা অনুমোদিত বাজেট দাঁড়িয়েছিল ৩৯ হাজার ৪১৫ কোটি টাকা।
সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টার প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর অর্থ বিভাগের ‘পরিচালন ও উন্নয়ন’ সংক্রান্ত বাজেট বই থেকে এই তথ্য জানা যায়।
প্রস্তাবিত এই বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি), আবওয়া অধিদপ্তরসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্নখাতে ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন ব্যয় হিসেবে ওই ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যেখানে পরিচালন ব্যয় ৩৯ হাজার ৯৩৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯১৬ কোটি টাকা।
যেসব খাতে ওই ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে সেগুলোর একটি বিবরণ দেওয়া হয়েছে উন্নয়ন ও পরিচালন ব্যয় সংক্রান্ত বাজেট বইয়ে। সেগুলোর মধ্যে রয়েছে— চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়), মোংলা কামান্ডার ফ্লোটিলা ওয়েস্টের (কমফ্লোট ওয়েস্ট) অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রামে বিমান বাহিনীর (বিএএফ) ঘাঁটি জহদুল হকে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (১ম সংশোধিত), টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে এডিসিসি নর্থ স্থাপন।
তালিকায় আরও রয়েছে— ডিজিএফআই’র টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও কারিগরি সক্ষমতা উন্নয়ন (টিআইএইচডিটিসিবি) (২য় সংশোধিত), ইলেক্ট্রনিক ডিফেন্স প্রকিউরমেন্ট (ই-ডিপি) সিস্টেম (২য় সংশোধিত), ‘জিএনএসএস করসের’ নেটওয়ার্ক পরিধি সম্প্রসারণ এবং টাইডল স্টেশন আধুনিকীকরণ (১ম সংশোধিত), বাংলাদেশের উপজেলাগুলোর ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন এবং আবহাওয়া ও জলবায়ু সেবার সক্ষমতা বৃদ্ধি।

এ বছরের প্রথম প্রান্তিক তথা জানুয়ারি থেকে মার্চে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব প্রায় ৭ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
৭ দিন আগে
অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতি সুনির্দিষ্ট কিছু অলিগার্ক বা ধনাঢ্য শ্রেণির কবজায় ছিল। বর্তমান সরকার সেই বৃত্ত ভেঙে মূলধারার অর্থনীতির বাইরে থাকা সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অর্থনীতির ‘গণতন্ত্রীকরণে’ গুরুত্ব দিচ্ছে।
৮ দিন আগে
দীর্ঘ সময়ের চাপ ও অনিশ্চয়তার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১০ দিন আগে
নতুন এই দরের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) এই মানের সোনার দাম এখন ২,৪৪,৭১২ টাকা। এছাড়া ২১ ক্যারাট সোনার দাম ভরি প্রতি ২,৩৩,৫৭১ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম ২,০০,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা সনাতন পদ্ধত
১১ দিন আগে