লেনদেনের সীমা বাড়ল বিকাশ-নগদ-রকেটে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মোবাইল আর্থিক সেবার ব্যবহার বাড়ছে। প্রতীকী ছবি

বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) কোম্পানির মাধ্যমে লেনদেনের সীমা বাড়িয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারের তথ্য বলছে, গ্রাহক থেকে গ্রাহকের ক্ষেত্রে দৈনিক এ লেনদেনের সীমা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া এজেন্ট পয়েন্টের মাধ্যমে লেনদেনের সীমাও কিছুটা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে পরিচালক (পিএসডি) রাফেজা আক্তার কান্তার সইয়ে এ সার্কুলার জারি করা হয়েছে। তবে সার্কুলারে এ-ও বলা হয়েছে, এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ঝুঁকি বিবেচনায় যেকোনো লেনদেনের সীমা কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের তুলনায় কম নির্ধারণ করতে পারবে।

সার্কুলার অনুযায়ী কোনো গ্রাহক তার পারসোনাল নম্বর (এমএফএস অ্যাকাউন্ট) থেকে অন্য কোনো গ্রাহকের পারসোনাল নম্বরে (পিটুপি) দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন, যা আগে ছিল সর্বোচ্চ ২৫ হাজার টাকা। এ ধরনের লেনদেনের নতুন মাসিক সীমা নির্ধারণ করা হয়েছে তিন লাখ টাকা, যা আগে ছিল দুই লাখ টাকা।

আগে এজেন্ট পয়েন্ট থেকে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ক্যাশ ইন করার সুযোগ ছিল। নতুন সার্কুলারের ক্ষেত্রে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশ ইন করাতে পারবেন। এ ধরনের লেনদেনের মাসিক সীমা দুই লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে তিন লাখ টাকা।

এজেন্ট পয়েন্ট ক্যাশ আউটের সীমাও বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন এজেন্টের কাছ থেকে, যা আগে ছিল ২৫ হাজার টাকা। ক্যাশ আউটের মাসিক সীমাও দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে।

তবে ব্যাংক হিসাব ও কার্ড ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্টে ক্যাশ ইন ও ক্যাশ আউটের দৈনিক ও মাসিক সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। এই দুটি লেনদের সর্বোচ্চ পরিমাণ যথাক্রমে ৫০ হাজার টাকা ও তিন লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গ্রাহকরা এখন আগের তুলনায় অনেক বেশি মোবাইল আর্থিক সেবায় লেনদেনে অভ্যস্ত হয়ে উঠেছেন। তাদের দিক থেকেই লেনদেনের এসব সীমা বাড়ানোর দাবি ছিল। সার্বিক বিবেচনায় এই সীমা বাড়ানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে