এক বছরে রিজার্ভ বেড়েছে ৪.৫৭ বিলিয়ন ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রেমিট্যান্স। প্রতীকী ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে হয়েছে ২৫ দশমিক শূন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ পদ্ধতির হিসাবে রিজার্ভের পরিমাণ। আর কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্রস’ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে। বিপিএম৬ পদ্ধতিতেই এক বছরের ব্যবধানে রিজার্ভ বেড়েছে সাড়ে চার বিলিয়ন ডলারের বেশি।

বুধবার (৬ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য দেন।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগে ৩১ জুলাই পর্যন্ত রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, যা এক মাস আগে ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। ওই সময় রিজার্ভ ছিল পড়তির দিকে।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রেমিট্যান্সের প্রবাহ বাড়ে। সঙ্গে রপ্তানি আয় বাড়ায় ডলার বাজারে জোগান বেড়ে যায়। এতে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা ডলারের দাম স্থিতিশীল হয়ে আসে।

সার্বিকভাবে এর ইতিবাচক প্রভাব পড়ে রিজার্ভেও। সে হিসবে এক বছরের ব্যবধানে রিজার্ভ বাড়ল ৪ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক রিজার্ভের তিন ধরনের পরিসংখ্যান সংরক্ষণ করে। একটি মোট রিজার্ভ, যেখানে বিভিন্ন তহবিলের অর্থের হিসাব যোগ হয়। দ্বিতীয়টি আইএমএফ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ। আর তৃতীয়টি ব্যবহারযোগ্য রিজার্ভ।

এসব পদ্ধতিভেদে রিজার্ভের পরিমাণ পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত কমবেশি হয়ে থাকে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধের বাজারেও আরামকোর মুনাফা অব্যাহত, ৩ মাসে বেড়েছে ২৬%

এ বছরের প্রথম প্রান্তিক তথা জানুয়ারি থেকে মার্চে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব প্রায় ৭ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

৭ দিন আগে

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতি সুনির্দিষ্ট কিছু অলিগার্ক বা ধনাঢ্য শ্রেণির কবজায় ছিল। বর্তমান সরকার সেই বৃত্ত ভেঙে মূলধারার অর্থনীতির বাইরে থাকা সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অর্থনীতির ‘গণতন্ত্রীকরণে’ গুরুত্ব দিচ্ছে।

৭ দিন আগে

আইএমএফের হিসাবে বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

দীর্ঘ সময়ের চাপ ও অনিশ্চয়তার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

৯ দিন আগে

আবারও বাড়ল সোনা-রুপার দাম

নতুন এই দরের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) এই মানের সোনার দাম এখন ২,৪৪,৭১২ টাকা। এছাড়া ২১ ক্যারাট সোনার দাম ভরি প্রতি ২,৩৩,৫৭১ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম ২,০০,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা সনাতন পদ্ধত

১১ দিন আগে