দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই এডিপি অনুমোদন দেওয়া হয়।

এডিপির খসড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এনইসি সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এনইসি সভা শেষে সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরের (২০২৪-২৫) মূল এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরে সংশোধিত হয়ে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে তা থেকে ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।

নতুন এডিপিতে সরকারি তহবিল থেকে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৮৬ হাজার কোটি টাকা। বরাদ্দকৃত অর্থ দিয়ে মোট ১,১৪২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতে বরাদ্দ ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা, যা মোট বাজেটের ২৫.৬৪ শতাংশ।

এরপর রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত- ৩২ হাজার ৩৯২ কোটি টাকা (১৪.০৮ শতাংশ), শিক্ষা খাত- ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা (১২.৪২ শতাংশ), গৃহায়ন ও নগরায়ণ- ২২ হাজার ৭৭৬ কোটি টাকা (৯.৯০ শতাংশ), এবং স্বাস্থ্য খাত- ১৮ হাজার ১৪৮ কোটি টাকা (৭.৮৯ শতাংশ)।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৩,৪৭২ কোটি, কৃষি খাত: ১০,৭৯৫ কোটি, পরিবেশ ও পানিসম্পদ: ১০,৬৪১ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবা: ৫,০৩৮ কোটি, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি: ৩,৮৯৪ কোটি, ধর্ম ও সংস্কৃতি: ৩,৬৭৫ কোটি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা: ২,৭৭৭ কোটি, সামাজিক সুরক্ষা: ২,০১৮ কোটি, সরকারি সেবা: ১,৮৭৭ কোটি ও প্রতিরক্ষা খাত: ৪৭৫ কোটি টাকা।

সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে চাওয়া হয়েছিল ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা। তবে বাস্তবায়ন সক্ষমতা ও অপ্রয়োজনীয় ব্যয় কাটছাঁট করে তা ২ লাখ ৩০ হাজার কোটিতে সীমিত রাখা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে