৬ মাসে বাংলাদেশে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাংলাদেশে মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সভায় জানানো হয়, ২০২৫ সালের প্রথমার্ধে প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৬৫ মিলিয়ন ডলার। স্থানীয় বিনিয়োগের প্রস্তাব এসেছে ৭০০ মিলিয়ন ডলারের এবং যৌথ বিনিয়োগের প্রস্তাব এসেছে ৮৫ মিলিয়ন ডলারের।

বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে, যাদের প্রস্তাবের পরিমাণ প্রায় ৩৩০ মিলিয়ন ডলার। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রতিনিধি।

সভায় আরও জানানো হয়, মোট প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে এখন পর্যন্ত ২৩১ মিলিয়ন ডলার চূড়ান্ত হয়েছে। এই রূপান্তর হার প্রায় ১৮ শতাংশ, যা বৈশ্বিক গড় (১৫–২০ শতাংশ) অনুযায়ী স্বাভাবিক।

বৈঠকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট সমস্যার বিষয়েও আলোচনা হয়। বর্তমানে বন্দরে প্রায় ৬,৫০০ কন্টেইনার দীর্ঘদিন ধরে পড়ে আছে। বিষয়টি সমাধানে গত দুই মাসে প্রায় ১,০০০ কন্টেইনার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

সভায় জানানো হয়, আগামী মাসে আরও ৫০০ কন্টেইনার নিলামে তোলার পরিকল্পনা রয়েছে এবং ইতোমধ্যে নিলামকৃত পণ্য হস্তান্তরের কার্যক্রমও চলছে। নিলাম কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত।

সভায় বিনিয়োগ সংশ্লিষ্ট সেবা এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে তৈরি হওয়া বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতিও তুলে ধরা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিক-এর সেবা সমন্বিতভাবে এই প্ল্যাটফর্মে থাকবে।

সংশ্লিষ্টরা জানান, পোর্টালটির সফট লঞ্চ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পূর্ণাঙ্গ কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমস হাউজসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে