বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মাহফুজ সাদিক

বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক আর নেই। শুক্রবার সকাল সাতটার দিকে বুকে উঠলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া তাকে। সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

২০২১ সালে শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার হিসেবে যোগ দেন মাহফুজ সাদিক। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

মাহফুজ সাদিকের নামাজে জানাজা আজ বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রায়েরবাজার কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

২০২১ সালে বিকাশে যোগ দেওয়ার আগে ২০০৭ সাল থেকে তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড নিউজ-এ নিউজ এডিটর ও ফরেইন করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। একই সময়ে তিনি এমি ও বাফটা আওয়ার্ড প্রোগ্রামের প্রেজেন্টার ও প্রোডিউসার হিসেবেও কাজ করেছেন। এর আগে সিটি ব্যাংকের কর্পোরেট আফেয়ার্স বিভাগে অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি লাইফ ফেলো রয়েল সোসাইটি অফ আর্টস (এফআরএসএ) অ্যাওয়ার্ড পান। মাহফুজ সাদিক ইউনিভার্সিটি অফ এসওএএস ও ইউট্রেচ্ট- এ পাঠদান করতেন এবং হাভার্ড ও ইয়েল এর কনফারেন্স প্যানেলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ইউএস এইড-এর প্রোজেক্ট এফসিডিও-এর অ্যাডভাইজার ও কনসালটেন্ট ছিলেন। লন্ডনের কিংস কলেজ থেকে পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স করেছিলেন মাহফুজ সাদিক। তার মৃত্যুতে বাংলাদেশ জনসংযোগ সমিতি গভীর শোক প্রকাশ করছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৪ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে