নগদে প্রশাসকের কাজ চালাতে বাধা নেই: আপিল বিভাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এর ফলে নগদে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনি কোনো বাধা নেই।

সোমবার (২ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে বাংলাদেশ ব্যাংক যে আবেদন করেছিল, তার শুনানি নিয়ে আপিল বিভাগ এ আদেশ দিলেন।

আদেশের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। আপিল বিভাগের এই আদেশের ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনি কোনো বাধা নেই।

এদিকে রোববার বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, নগদের গ্রাহকদের টাকা ও তথ্যের নিরাপত্তা এখন ঝুঁকিতে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নগদের ব্যাংক হিসাবগুলোর সইদাতা পরিবর্তনের চেষ্টা চলছে এবং প্রতিষ্ঠানটির ফরেনসিক অডিট বন্ধ করে দেওয়া হয়েছে, যা কেপিএমজি সম্পন্ন করছিল।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

কানাডার গাড়ি-ইস্পাতে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের

ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর

৫ দিন আগে

আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দা

৫ দিন আগে

বিডা-বেজা-পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশে’র

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি

৬ দিন আগে

যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্কের আঘাত কানাডার, ভেস্তে গেল বাণিজ্য সমঝোতার আশা

অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।

৬ দিন আগে