প্রতিবেদক, রাজনীতি ডটকম

সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশ রপ্তানি থেকে আয় করেছে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশের রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশের সামান্য বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশের রপ্তানি বাণিজ্যের এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
আগস্টে রপ্তানির এই প্রবৃদ্ধির পর চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাস তথা জুলাই থেকে আগস্টে দেশ থেকে মোট ৯ দশমিক ১৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। সে হিসাবে বছরের ব্যবধানে তিন মাসে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ।
ইপিবির তথ্য, আগের মতোই গত মাসেও দেশের মোট পণ্য রপ্তানির সিংহভাগ জোগান দেওয়া তৈরি পোশাক (আরএমজি) খাতই আগস্টের রপ্তানি প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল।
তথ্য বলছে, আগস্টে তৈরি পোশাক রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৫ সালের আগস্টে এ খাতের রপ্তানি আয় ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।
ইপিবি বলছে, বৈশ্বিক বাণিজ্য পরিবেশ চ্যালেঞ্জের মধ্যে থাকলেও প্রধান বাজারগুলোতে চাহিদা বৃদ্ধি ও বাংলাদেশের ওপর ক্রেতাদের আস্থা বাড়ায় আগস্টে রপ্তানি আয় শক্তিশালী হয়েছে। এ ছাড়া উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, উচ্চমূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো এবং পণ্য ও বাজার বহুমুখীকরণের উদ্যোগও রপ্তানি প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইএমএফ-এর পূর্বাভাসে ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা উল্লেখ করা হয়েছে। ভিয়েতনামের অর্থনীতি ৬৬৭ দশমিক ৫, ডেনমার্ক ৫৮৯ দশমিক ২ ও থাইল্যান্ডের অর্থনীতি ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। দেশগুলোর জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়।
৪ দিন আগে
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য মতে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮৭.২৪ ডলারে নেমেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৫৬ সেন্ট বা ০.৭ শতাংশ কমে দাঁড়ায় ৮১.৬৭ ডলারে।
৬ দিন আগে
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়, যা সোমবার ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
৮ দিন আগে
ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর
৮ দিন আগে