কৃষি ও সামুদ্রিক খাতে ডাচ বিনিয়োগ চায় বাংলাদেশ

বাসস
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৩: ০৪
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : পিআইডি

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার মতিঝিলস্থ শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় প্রথাগত উন্নয়ন সহায়তা থেকে সরে এসে কৌশলগত সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং টেকসই মূল্য শৃঙ্খল গড়ে তোলাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়লেও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কোল্ড চেইন লজিস্টিকস, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে নেদারল্যান্ডসের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, নদীমাতৃক বাংলাদেশের জন্য নদীভিত্তিক ভূমি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারে ডাচ অভিজ্ঞতা অত্যন্ত কার্যকর হতে পারে।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, তার দেশ সরাসরি সহায়তার পরিবর্তে অংশীদারিত্বমূলক বিনিয়োগ ও জ্ঞানভিত্তিক সহযোগিতায় আগ্রহী। বিশেষ করে কৃষি, পানি ব্যবস্থাপনা, বন্দর আধুনিকীকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ডাচ কোম্পানিগুলো বাংলাদেশে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী।

তবে এর জন্য শক্তিশালী মেধাস্বত্ব সুরক্ষা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে বিনিয়োগকারীদের সম্মুখীন লজিস্টিক ও আইনি প্রতিবন্ধকতাÑবিশেষ করে বাজারে প্রবেশাধিকার, মেধাস্বত্ব অধিকার এবং সরবরাহ শৃঙ্খলের দক্ষতাÑদূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং জলবায়ু সহনশীল সমাধান ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রসঙ্গেও মতবিনিময় হয়। এ সময় বাংলাদেশ পক্ষ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নের স্বার্থে উত্তরণ-পূর্ব প্রস্তুতির জন্য তিন বছর সময় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।

রাষ্ট্রদূত জানান, কৃষি, সামুদ্রিক খাত ও বাণিজ্য উন্নয়নে নেদারল্যান্ডস থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন গতি সঞ্চার করবে।

বৈঠকে উভয় পক্ষই প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাজনীতি/এসআর

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা দরপতনের পর বিশ্ববাজারে স্থিতি ফিরছে জ্বালানি তেলের দামে

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসন এবং অবরুদ্ধ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর ফলেই তেলের বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে।

৩ দিন আগে

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৪.৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে দরপতনের কারণে ব্রেন্ট ক্রুডের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

৪ দিন আগে

সোনার দাম বাড়ল আন্তর্জাতিক বাজারে

সোমবার (৩ আগস্ট) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৮ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ, যা বিক্রি হয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ দশমিক ৬০ ডলারে।

৫ দিন আগে

ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে দরপতন, বেড়েছে ইয়েনের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমবার (৩ আগস্ট) ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরুর ঘোষণার পর বাজারে এমন প্রভাব পড়েছে। ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার সুযোগ তৈরি করতে সম্ভাব্য সামরিক হামলাও আপাতত স্থগিত রাখা হয়েছে।

৫ দিন আগে