আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে দুই পর্বে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) আয়োজনে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এটি দুই পর্বে অনুষ্ঠিত হবে।

দেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মূল আয়োজনের নাম রাখা হয়েছে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ), যা প্রতি বছর জানুয়ারিতে মাসব্যাপী চলবে। অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানের জন্য ডিসেম্বরে পৃথকভাবে আয়োজন করা হবে তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ বছর গ্লোবাল সোর্সিং এক্সপো হবে ১ থেকে ৩ ডিসেম্বর। আর ডিটিএফ শুরু হবে আগামী ১ জানুয়ারি। উভয় মেলাই পূর্বাচলের বাংলাদেশ–চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এর আগে দেশি–বিদেশি উভয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে উন্নতমানের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচয় করানো। তবে মন্ত্রণালয়ের সূত্র বলছে, বাস্তবে অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের পরিবর্তে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিয়েছে। ফলে প্রদর্শিত পণ্য ও সেবার মান সঠিকভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছিল।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

নগদ-এনআরবি ব্যাংকের অংশীদারত্ব, প্রত্যন্ত অঞ্চলে সহজ হবে ব্যাংকিং সেবা

এই অংশীদারত্বের ফলে নগদের প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের যেসব এলাকায় এনআরবি ব্যাংকের শাখা নেই, সেখানেও ব্যাংকটি বিভিন্ন সেবা পৌঁছে দিতে পারবে। পাশাপাশি প্রবাসী আয় (রেমিট্যান্স) দ্রুত গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়ার পাশাপাশি ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ আরও বিভিন্ন সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে

২ দিন আগে

দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম

২ দিন আগে

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লেও এই কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশাবাদ তৈরি করেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে তেলের বাজারে।

২ দিন আগে

টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় বিশেষ অবদান, সম্মাননা পেল মাই ফুয়েল পাম্প

মাই ফুয়েল পাম্পের কর্ণধার পার্থ প্রতীম চৌধুরী বলেন, এই পুরস্কার কেবল আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং বাংলাদেশের জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের এক বড় অর্জন। আশা করি, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি খাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।

২ দিন আগে