বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনারসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা।

গতকাল কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর আজ বুধবার (৫ মার্চ) সকাল থেকে কমিশনের কর্মকর্তারা আন্দোলন শুরু করেন।

এ সময় কমিশনের চেয়্যারম্যান ও কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে তাদেরকে বিএসইসি ভবনের চতুর্থ তলায় অবরুদ্ধ করে রাখা হয়।

পরবর্তীতে কমিশনের পুরো ভবন অবরুদ্ধ করা হয়। এই মুহূর্তে কমিশন ভবনের ভেতরে কাউকে ঢুকতে এবং ভবন থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

এর আগে, গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা এক আদেশে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর প্রতিবাদে আজ সংস্থাটির কর্মীদের তোপের মুখে পড়লেন শীর্ষ কর্মকর্তারা।

এদিকে, বেলা ২টার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি কমিশন ভবনের সামনে আসে। পরবর্তীতে তারা কমিশনের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।

আন্দোলনরত কমিশনের কর্মকর্তারা ভবনের বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ সচল করেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে