এক্সিম ব্যাংকের বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪৭
এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত

চলতি বছরে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষে এক্সিম ব্যাংকের বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । শনিবার এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির ও শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরুল ইসলাম, মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, বর্তমানে এক্সিম ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরে একটি সুদৃড় আর্থিক অবস্থান তৈরি করেছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে উৎকর্ষতার দিকে এগিয়ে যেতে হবে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে