ডেস্ক, রাজনীতি ডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। গত রোববার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে হামদর্দ এর নগরভবনের সামনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক (বিপণন) ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক (বিক্রয়) মো. মোখলেছুর রহমান মারুফ।
এ সময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ কর্মগুণে যুগ যুগ ধরে বিশ্বের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭১ সালে জাতির পিতার নেতৃত্ব ও দূরদর্শী প্রজ্ঞার কারণেই পাকিস্তানের শোষণ ও অপশাসন থেকে মুক্ত হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের লাল-সবুজের ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত আধুনিক হামদর্দ বাংলাদেশ সেই লক্ষ্য বাস্তবায়নে নিরন্তরভাবে স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল করতেও হামদর্দ দেশে স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিয়ে মানুষের দ্বারে দ্বারে কড়া নাড়ছে। বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে