ডেস্ক, রাজনীতি ডটকম

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা, ঢাকা উত্তর, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে আজ শনিবার ‘ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫’ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সঠিক উদ্যোক্তা বাছাই করে গুণগতমানে ঋণ বিতরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অর্থবছরের অবশিষ্ট সময়ে কর্মতৎপরতা আরও বৃদ্ধি করে ব্যবসায়িক সকল সূচকে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য আহবান জানান।
ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বিশ্বের সাথে তাল মিলিয়ে কর্মসংস্থান ব্যাংককে একটি উন্নত, গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহবান জানান।
তিনি সকলকে উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক মানসিকতা নিয়ে কর্মঘণ্টার সদ্ব্যবহারের মাধ্যমে সকল সূচকের ঘাটতি পূরণের পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি নতুন নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের মাধ্যমে অধিক হারে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্কে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৭ ডলারে। মার্কিন বেঞ্চমার্কেও (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) এর দাম বেড়েছে ৮ শতাংশের বেশি, পৌঁছে গেছে ১০৪ দশমিক ৫৬ ডলারে।
৪ দিন আগে
অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম এবং আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ভার্চুয়ালি ব্যাংকের সকল কার্যালয় ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন।
৪ দিন আগে
মন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। এ জন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।’
৪ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলপিজি বোঝাই ২টি জাহাজ পৌঁছেছে। একই সঙ্গে আরও অন্তত ৩টি গ্যাসবাহী জাহাজ আসার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
৪ দিন আগে